ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাসিনা গ্রামে-গ্রামে বল প্রয়োগকারী বাহিনী তৈরি করেছিল: জিকে গউছ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবনের একটি বড় অংশ এ দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। মানুষের দাবি আদায়ের জন্য, মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি একাধিকবার দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন; কিন্তু তিনি থেমে থাকেননি। নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, আমরা মহান আল্লাহর কাছে বিচার দিয়েছি। যেমন কর্ম তেমন ফল।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি। সম্মান করতে শেখেনি। বিএনপি মানুষকে সম্মান করতে জানে। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাই তার জন্য কাল হয়েছিল। হাসিনা গ্রামে-গ্রামে, ওয়ার্ডে-ওয়ার্ডে চাটুকার তৈরি করেছিল। বল প্রয়োগকারী বিভিন্ন বাহিনী তৈরি করেছিল। লোভ লালসা দেখিয়েছে; কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। সে জন্যই শেখ হাসিনা চিন্তা করেছে কিভাবে বিএনপিকে ধ্বংস করা যায়। এ ধ্বংস করার জন্যই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট, গায়েবি, মিথ্যা মামলা দিয়েছি। এসব অন্যায়, অবিচারের ফসল হিসেবে আজ দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

সোমবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ এসব কথা বলেন।

গ্রামের মুরুব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও মো. এনামুল হকের পরিচালনায় এতে বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাসিনা গ্রামে-গ্রামে বল প্রয়োগকারী বাহিনী তৈরি করেছিল: জিকে গউছ

আপডেট সময় ০৮:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫