ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে দিল্লির উদ্দেশে কূটনৈতিক পত্র পাঠানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। আগামী দু–এক দিনের মধ্যেই এ সংক্রান্ত ‘ কূটনৈতিক পত্র’ ভারতের হাতে পৌঁছাতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে ভারতকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হবে। আজ বা আগামীকালই সেটি পাঠানোর কথা।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমেও এই পত্র পাঠানো হতে পারে। উল্লেখ্য, গত বছরের আগস্টের গণ–অভ্যুত্থানের সময় পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত সোমবার জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।

রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা হবে বাংলাদেশ–ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থি এবং ন্যায়বিচারের প্রতি অসম্মান। ভারতকে দ্রুততম সময়ের মধ্যে দুইজনকে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০২:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫