ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হালিমার মাটির ব্যাংকে জমানো ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন শামা ওবায়েদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী উঠান বৈঠককালে এক নারীর হাত থেকে ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে অঝরে কেঁদেছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। এ সময় তিনি ধানের শীষে ভোট চেয়ে ভোট গণনার আগ পর্যন্ত রক্ষকবচের মতো সবাইকে কেন্দ্রে থাকার আহ্বানও জানান।

শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) পদে রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দিয়াকুলী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম। শুরুতেই স্থানীয় ভোটার হালিমা বেগম নামে এক নারী তার হাতে একটি মাটির পাত্র (মাটির ব্যাংক) তুলে দেন।

এ সময় ওই নারী জানান, হাঁসের ডিম বিক্রি করে টাকা জমিয়েছিলেন। তিনি বলেন, ‘এই সঞ্চয় করা টাকা মায়েরে দেব, উনি নির্বাচন করবে।’

এরপরেই ওই নারীকে বুকে টেনে নেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে পড়েন শামা ওবায়েদ ইসলাম। কান্না কন্ঠে বলেন, ‘আমার বাবাকে যে আপনার এতো ভালবাসেন, আমি এই ভালবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি চির কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘আমি এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের বোন হিসেবে। আজকে আমার আব্বার মৃত্যুর ১৭ বছরে আমি চেষ্টা করেছি, আপনাদের পাশে থাকার। আপনাদের সুখে-দুঃখে অংশীদার হওয়ার, আপনাদের জন্য কাজ করার। কতটুকু পেরেছি, না পেরেছি আল্লাহ তালা জানে। আমি আপনাদের কথা দিচ্ছি- আজীবন আপনাদের পাশে থাকব।’

এ সময় রক্ষকবচের মতো ধানের শীষের ভোট পাহাড়া দেয়ার আহ্বান জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সামনে ১২ ফেব্রুয়ারি যে ভোট আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নগরকান্দা, ফরিদপুর ও বাংলাদেশের ভবিষ্যত, মানবাধিকার, গণতন্ত্রের ভবিষ্যত এই ১২ তারিখে। আপনাদের এক একটি ভোট এই বোনকে কাজ করার সুযোগ করে দেবে, দয়া করে বঞ্চিত করবেন না। এছাড়া ১১ তারিখ থেকে ১২ তারিখ রাতে রেজাল্ট শীট হাতে না পাওয়া পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্রে রক্ষকবচের মতো ধানের শীষের ভোট পাহাড়া দিতে হবে। ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হালিমার মাটির ব্যাংকে জমানো ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন শামা ওবায়েদ

আপডেট সময় ০১:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬