ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হারাগাছে এনসিপির অফিস ভাঙচুর, কর্মীদের ওপর হামলার অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হারাগাছ পৌরসভার দালাল হাটখোলা অফিস ভাঙচুর ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠেছে।

এমন অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেছে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বেসরকারী ভাবে নির্বাচিত এমপি ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার আইডি থেকে ফেসবুক পোস্টে লেখেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতা কর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, টাকা লুটপাট করছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হারাগাছে এনসিপির অফিস ভাঙচুর, কর্মীদের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬