ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক : নাহিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আওয়ামী লীগের ষড়যন্ত্রের ছক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রে ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে।’

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ যেন কোনো সুযোগ-সুবিধা না পায়, সে ব্যাপারে ফ্যাসিবাদবিরোধী দলগুলো সবাই একমত।’

তিনি বলেন, ‘মূলত আজকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি, সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও ছিলেন, তার মা ছিলেন।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জানি নির্বাচনে, রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধেও হয়তো কথা বলব।

কিন্তু সেটা যাতে কখনোই সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে কোনো সুযোগ-সুবিধা করে না দেয়, এ ব্যাপারে আমরা সবাই ঐকমত্য প্রকাশ করেছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক : নাহিদ

আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫