ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদির ‘আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক দর্শন’ দেশবাসীকে আন্দোলিত করেছিল: জাবি উপাচার্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় উপাচার্য বলেন, আততায়ীর গুলিতে ওসমান হাদির প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে যে ক্ষতি হলো, তা অপূরণীয়। আধিপত্যবাদ ও আগ্রাসন শক্তিবিরোধী ওসমান হাদির রাজনৈতিক দর্শন দেশবাসীকে আন্দোলিত করেছিল।

উপাচার্য বলেন, ওসমান হাদি একটি স্বপ্নের নাম। স্বপ্নের মৃত্যু নেই। বিপ্লবীদের মৃত্যু নেই। কারণ বিপ্লবীরা স্বপ্নদ্রষ্টা। স্বদেশবাসী ও বিশ্বমানবের উজ্জ্বল জীবনের স্বপ্ন বাস্তব করে তুলতে তারা জীবন উৎসর্গ করেন। স্বপ্নদ্রষ্টা ওসমান হাদির এটা শুধু প্রস্থান মাত্র। তার কর্ম, স্বদেশ চিন্তা এবং মূল্যবোধ অম্লান হয়ে থাকবে।

উপাচার্য তার শোক বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ওসমান হাদির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। উপাচার্য জানান, ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদির ‘আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক দর্শন’ দেশবাসীকে আন্দোলিত করেছিল: জাবি উপাচার্য

আপডেট সময় ০৭:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫