ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আটক আরও ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এই দুজনকে আটকের পর মোট আটজনকে এই ঘটনায় আটক করা হলো।

ঘটনাটি ঘটে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে। চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই আততায়ী পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের পারিবারিক সূত্র জানিয়েছে, আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এদিকে, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তার এক আত্মীয় বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া মামলাটির তদন্ত করছেন।

আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত যে ৮ জনকে আটক করেছে, তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, দুইজন মানুষ পাচারকারী চক্রের সদস্য, এবং অভিযুক্ত মূল হোতা ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আটক আরও ২

আপডেট সময় ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫