ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে জসিম উদ্দিন নামে বিএনপির এক নেতাকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন (৪৫) বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. ইসলামের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়টির সত্যতা জানিয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের কাছাকাছি টহলে থাকা নৌবাহিনীর সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে পৌঁছান। পরে গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, বুধবার রাতে জসিম উদ্দিন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-ছুরি ও চাপাতি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬