ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’ Logo হাওয়ার ওপর দিয়ে আসেনি, এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম Logo জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ Logo হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ Logo বাবার মতো ইসরায়েলের ঔদ্ধত্য ভাঙার লড়াই চালিয়ে যাবেন: কিম জং উন Logo আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ Logo ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি Logo কাতারের আমিরের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ Logo পুতিন-ট্রাম্প ফোনালাপ, ইরান সংঘাত নিয়ে আলোচনা

‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ স্লোগান দেন। ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিটিওতে তাকে বলতে শোনা যায়, আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজার বার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।

পরে এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান না, এটা আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’

‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা

আপডেট সময় ০৬:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নিউজ ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ স্লোগান দেন। ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিটিওতে তাকে বলতে শোনা যায়, আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজার বার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।

পরে এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান না, এটা আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481