ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের দর-কষাকষির শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই নিখোঁজ মার্কিন ‘ক্রু’ Logo নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান Logo এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ Logo গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন Logo ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার গুনছেন একজন মার্কিন নাগরিক Logo তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী Logo দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান Logo সবচেয়ে পাওয়ারফুল এয়ার ফোর্স দাবি করেও একের পর এক বিমান ভূপাতিত, লজ্জায় ট্রাম্প-হেগসেথ Logo জুলাইকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি: আইনমন্ত্রী

হরমুজ প্রণালী নৌরুট খোলার ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটি স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে নির্ধারিত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। চলতি মাসের সভাপতি বাহরাইন এ সিদ্ধান্ত নেয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভেটো ক্ষমতাধর তিন দেশ—চীন, রাশিয়া এবং ফ্রান্স—প্রস্তাবটির বিরোধিতা করায় ভোট স্থগিত করা হয়। কূটনীতিকদের ধারণা, আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট হতে পারে।

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীটি এখন তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি শত্রুদের জন্য বন্ধ থাকবে। এ অবস্থায় গত এক মাসে পারস্য উপসাগরে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে শতাধিক তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে বলপ্রয়োগের অনুমতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে বাহরাইন। যুক্তরাষ্ট্রের সমর্থনে কয়েকটি আরব দেশও এ উদ্যোগকে সমর্থন দেয়।

তবে রাশিয়া, চীন ও ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দেয়, সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয় এমন কোনো প্রস্তাব তারা সমর্থন করবে না। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ভোটাভুটি কার্যত স্থগিত হয়ে যায়।

এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদি ও ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির কারণে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক কূটনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং হরমুজ প্রণালী ইস্যুতে সমাধান পেতে আরও আলোচনা প্রয়োজন হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের দর-কষাকষির শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই নিখোঁজ মার্কিন ‘ক্রু’

হরমুজ প্রণালী নৌরুট খোলার ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটি স্থগিত

আপডেট সময় ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে নির্ধারিত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। চলতি মাসের সভাপতি বাহরাইন এ সিদ্ধান্ত নেয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভেটো ক্ষমতাধর তিন দেশ—চীন, রাশিয়া এবং ফ্রান্স—প্রস্তাবটির বিরোধিতা করায় ভোট স্থগিত করা হয়। কূটনীতিকদের ধারণা, আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট হতে পারে।

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীটি এখন তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি শত্রুদের জন্য বন্ধ থাকবে। এ অবস্থায় গত এক মাসে পারস্য উপসাগরে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে শতাধিক তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে বলপ্রয়োগের অনুমতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে বাহরাইন। যুক্তরাষ্ট্রের সমর্থনে কয়েকটি আরব দেশও এ উদ্যোগকে সমর্থন দেয়।

তবে রাশিয়া, চীন ও ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দেয়, সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয় এমন কোনো প্রস্তাব তারা সমর্থন করবে না। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ভোটাভুটি কার্যত স্থগিত হয়ে যায়।

এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদি ও ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির কারণে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক কূটনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং হরমুজ প্রণালী ইস্যুতে সমাধান পেতে আরও আলোচনা প্রয়োজন হতে পারে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481