ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
গণভোটের মাধ্যমে জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য।

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, “আমরা সংস্কার পরিষদের কথা বলেছি, এটা নতুন কিছু নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিলাম।”

তিনি অভিযোগ করেন, “ভোটের পর তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার জন্য জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা সংবিধানের কথা বলে, আমরাও মানি দেশ পরিচালনায় সংবিধান প্রয়োজন। কিন্তু সেটি ৭২-এর মুজিববাদী সংবিধান নয়, বরং হতে হবে জনগণের সংবিধান।”

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সংস্কার বা গণভোট চান না, কারণ আপনারা বাংলাদেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চান। গণভোট মেনে নিলে আপনাদের একক কর্তৃত্ব থাকবে না। তাই আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তনও চান না। কিন্তু জনগণের মতামত অমান্য করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

আপডেট সময় ০৬:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬