ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানি তেলে সাময়িক ছাড়, ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র Logo গণভোট হারাম হলে, সংসদ নির্বাচন হালাল হয় কীভাবে—প্রশ্ন জামায়াত আমিরের Logo সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের Logo ইরানে নওরোজের আবহে ঈদুল ফিতর উদযাপন Logo হরমুজ প্রণালী খোলা রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo ইরান যুদ্ধের নিন্দা, কারবালায় ঈদের নামাজে লাখো শিয়া মুসল্লির সমাবেশ Logo নওরোজে পুতিনের বার্তা: কঠিন সময়ে ইরানের পাশে আছে রাশিয়া Logo বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লি Logo ইসরায়েলের আয়রন ডোমের ‘গোপন তথ্য’ যেভাবে চলে যায় ইরানের হাতে Logo সুলতানি আমলের ঈদ আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

হরমুজ প্রণালী খোলা রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি। বরং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের সঙ্গে জড়িত দেশগুলোর জাহাজের ওপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্য দেশগুলোর জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে তেহরান।

শুক্রবার (২০ মার্চ) জাপানের কায়দো নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা প্রণালি বন্ধ করিনি। এটি খোলা রয়েছে।’

আরাগচি জোর দিয়ে বলেন, ইরান স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়। তিনি জানান, ভবিষ্যতে যাতে কোনো হামলা না হয় সে নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করাই যে কোনো সমাধানের শর্ত।

তিনি আরও বলেন, আগ্রাসী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতেই কেবল সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। অন্যদিকে, জাপানের মতো দেশ সহযোগিতা করলে তাদের জাহাজ চলাচলে ইরান নিরাপত্তা দিতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাপানি জাহাজ চলাচল নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চললেও বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

আরাগচি তথাকথিত এই যুদ্ধকে ‘অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটনের পরোক্ষ আলোচনা চলাকালেই এই হামলা শুরু হয়।

তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক এবং যতদিন প্রয়োজন ততদিন তা চলবে।

ইরানি এই শীর্ষ কূটনীতিক আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাপানকে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, বিভিন্ন দেশ যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে এবং ইরান যেকোনো উদ্যোগ বিবেচনায় নিতে প্রস্তুত। তবে কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র এখনো প্রকৃত সমাধানে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানি তেলে সাময়িক ছাড়, ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালী খোলা রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি। বরং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের সঙ্গে জড়িত দেশগুলোর জাহাজের ওপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্য দেশগুলোর জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে তেহরান।

শুক্রবার (২০ মার্চ) জাপানের কায়দো নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা প্রণালি বন্ধ করিনি। এটি খোলা রয়েছে।’

আরাগচি জোর দিয়ে বলেন, ইরান স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়। তিনি জানান, ভবিষ্যতে যাতে কোনো হামলা না হয় সে নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করাই যে কোনো সমাধানের শর্ত।

তিনি আরও বলেন, আগ্রাসী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতেই কেবল সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। অন্যদিকে, জাপানের মতো দেশ সহযোগিতা করলে তাদের জাহাজ চলাচলে ইরান নিরাপত্তা দিতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাপানি জাহাজ চলাচল নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চললেও বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

আরাগচি তথাকথিত এই যুদ্ধকে ‘অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটনের পরোক্ষ আলোচনা চলাকালেই এই হামলা শুরু হয়।

তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক এবং যতদিন প্রয়োজন ততদিন তা চলবে।

ইরানি এই শীর্ষ কূটনীতিক আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাপানকে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, বিভিন্ন দেশ যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে এবং ইরান যেকোনো উদ্যোগ বিবেচনায় নিতে প্রস্তুত। তবে কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র এখনো প্রকৃত সমাধানে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481