ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হরমুজ প্রণালি নিয়ে নতুন আইন আনছে ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন আনতে চাইছে ইরান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান একটি নতুন আইন করতে চাইছে, যেখানে হরমুজ প্রণালির পুরো দায়িত্ব তাদের সেনাবাহিনীর হাতে থাকবে।

ইরানের পার্লামেন্টের (মজলিস) জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরানের সেনাবাহিনী আগেই এই প্রণালির নিয়ন্ত্রণে আছে। এখন তারা চায়, যেসব জাহাজকে “শত্রু” মনে হবে, সেগুলোর চলাচল বন্ধ করতে।

তিনি আরও বলেন, এই প্রণালি থেকে যে আয় হবে, তা ইরানের নিজস্ব মুদ্রায় নেওয়ার পরিকল্পনাও আছে।

এদিকে যুদ্ধ নিয়ে আরো আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর বিবিসির

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্বাস আরাগচি বলেন, ইরান ‘বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি (যুক্তরাষ্ট্র)-এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।’

তিনি আরো বলেন, ওয়াশিংটন ‘তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।

এ কারণেই তারা আরো আলোচনার অনুরোধ করেছে। 

ইরান আলোচনা করবে কি না সেটি স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি।’

এ বিষয়ে এখনো ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানের ‘রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু ও মিত্র রয়েছে।

’ এ সময় তিনি ক্রেমলিনকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হরমুজ প্রণালি নিয়ে নতুন আইন আনছে ইরান

আপডেট সময় ১১:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬