ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে…

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পথ দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যে কমে গেছে। শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ এ পথে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘ইরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট ঝুঁকির ফলে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল কমে গেছে।’

মুখপাত্র জানান, হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না।

তবে তাদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেগুলোর ওপর আক্রমণ চালানো হবে।’

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে…

আপডেট সময় ১০:২৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পথ দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যে কমে গেছে। শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ এ পথে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘ইরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট ঝুঁকির ফলে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল কমে গেছে।’

মুখপাত্র জানান, হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না।

তবে তাদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেগুলোর ওপর আক্রমণ চালানো হবে।’

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481