ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে একটি ইসরায়েলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আইআরজিসি নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, জায়নবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন আঘাত হানে, যার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘এমএসসি ইশিকা’ নামের জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন। হামলার সময় জাহাজটি তৃতীয় একটি দেশের পতাকা বহন করছিল।

সামুদ্রিক তথ্য প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটি শুক্রবার রাত পর্যন্ত বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অবস্থান করছিল।

এ ঘটনার মধ্য দিয়ে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এর আগের দিনই ইরান দাবি করে, তাদের আকাশসীমায় উড্ডয়নের সময় একাধিক মার্কিন সামরিক উড়োজাহাজে হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি এ-১০ ওয়ারথগ এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে দাবি করা হয়।

এছাড়া কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় ০৬:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬