ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী Logo ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার Logo হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান Logo ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার Logo দক্ষিণ আফ্রিকায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা Logo বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত Logo চট্টগ্রাম কাস্টমসে গতি আসছে রপ্তানি প্রক্রিয়ায়, সহজীকরণের আশ্বাস বিজিএমইএকে Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী Logo ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা Logo চট্টগ্রামে শিবিরের হামলার অভিযোগে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ইসরায়েলি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করছিল।

এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি বলে দাবি আইআরজিসির।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে সেগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান

আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ইসরায়েলি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করছিল।

এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি বলে দাবি আইআরজিসির।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে সেগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481