ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করেননি খালেদা জিয়া: আমীর খসরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারের শাসনামলে অনেকেই সুবিধার জন্য আপস করেছিলেন। বর্তমানে যারা ধর্মের রাজনীতি করেন, তারাও তখন স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিলেন। তবে খালেদা জিয়া কোনো সময়ই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি।

শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে নানা প্রলোভন দেখিয়েছিল। দলের নেতাদেরও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি কখনো আপসের পথে যাননি। তিনি তার জীবনের অল্প সময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, আর অধিকাংশ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কাটিয়েছেন।

তিনি বলেন, নির্যাতন ও কারাবরণের মধ্যেও খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ছিলেন অবিচল। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচির মতো উদ্যোগ তার রাজনৈতিক দর্শনের পরিচয় দেয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আমীর খসরু বলেন, কারাবন্দি থাকা অবস্থায় তার কাছেও মন্ত্রী হওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ আপসহীন রাজনীতির শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকেই।

দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়াসহ দলীয় নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করেননি খালেদা জিয়া: আমীর খসরু

আপডেট সময় ০১:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬