ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথমে দলকে সুসংগঠিত করেছিলেন। এরপর দেশের মানুষকে সংগঠিত করেছিলেন। আজকের এই দিনে স্বৈরাচার এরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার যুগনী হাটখোলা মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি। নিজে নির্যাতন ভোগ করেছেন, জুলুম নিজের ঘাড়ে নিয়েছেন। কিন্তু কখনোই তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি।

খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসানলয়ে দোয়া ও প্রার্থনা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন। দেশের মানুষের স্বার্থেই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিক প্রমুখ। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

আপডেট সময় ০১:০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫