ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্বাধীনতা অর্জনের মূল অবদান জিয়াউর রহমানের: টুকু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর শেখ মুজিব দেশের মানুষকে দ্বিধাদ্বন্দের মধ্যে ফেলেছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ক্ষুদ্র একটি অংশ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা আজ বড় বড় কথা বলার চেষ্টা করছে। একমাত্র জিয়া পরিবারের নেতৃত্বে সব আন্দোলনে দেশের জনগণ বিজয় অর্জন করেছে।

সালাউদ্দিন টুকু বলেন, অনেক দল দেশ ও জনগণের স্বার্থে কাজ করার কথা বললেও মাঝখানে বেইমানি করেছে। ১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিল এরশাদের নেতৃত্বে যারা নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান। ঠিক তার পরের দিন হাসিনা এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়েছিল।

তিনি বলেন, আরেকটি দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষকে উল্লেখ করে বলছেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। তাদের আপনারা দেখেছেন, এখন আমাদের সুযোগ দিন। যারা সুযোগ চায়, তাদের বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে দেখেছেন।

সালাউদ্দিন টুকু বলেন, দেশের জনগণকে ছাড়া রাজনীতি হয় না। দেশের মানুষকে শোষণ করা যাবে না। তাই গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স বাড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্বাধীনতা অর্জনের মূল অবদান জিয়াউর রহমানের: টুকু

আপডেট সময় ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫