ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্বাক্ষরকারী দুজন ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রে সই করা দুজন সমর্থক আসলে ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় এমনটি ঘটেছে। তাদের দুজনই জানতেন যে তারা এই আসনের ভোটার, তাই স্বাক্ষর দিয়েছেন। কিন্তু কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য স্থানের ভোটার। তিনি অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এ ধরনের তথ্য জানার কোনো উপায় রাখেনি।’

তিনি আরও জানিয়েছেন, স্বাক্ষর প্রক্রিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছেন এবং আটজনের স্বাক্ষরের সত্যতা যাচাই হয়েছে। তাসনিম জারা ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।

ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই ৪ জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্বাক্ষরকারী দুজন ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল

আপডেট সময় ০২:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬