ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না: নাহিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

রোববার বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

নাহিদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। ১২তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ নেয়া না হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারো রাস্তায় নামতে হবে।

এসময় তিনি বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলার পরিবেশ নেই। নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তিনি একে ‘আওয়ামী স্টাইল’ বলে অভিহিত করেন। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন এমপি প্রার্থীকে বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণ ও নাগরিকরা হ্যাঁ ভোট দিয়েছে। তারা সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু সংস্কার না করার নানা ফন্দি করা হচ্ছে।

এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের চেষ্টা চলছে। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তবে ভারতের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে।

ইফতার মাহফিলে এনসিপির জেলা আহবায়ক আবু সাইদ মুশা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহম্মেদ রনি, এনসিপির মহানগর নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না: নাহিদ

আপডেট সময় ০১:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬