এনসিপির আলোচিত এমপি আবুল হাসানাত (হাসানাত আব্দুল্লাহ) দাবি করেছেন, অন্য এমপিদের মতোই তিনি শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট বরাদ্দ না নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন। কিন্তু আগের দিন তার দেওয়া বক্তব্যে মিডিয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে।
বুধবার সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও ও এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের আদলে এমপিদের জন্যও সরকারি গাড়ি ব্যবহারের কথা বলেছেন। সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন। এজন্য অতিরিক্ত খরচও লাগবে না।
তিনি আরও বলেন, ত্রয়োদশ সংসদ গঠনের পর সরকারি দল ও বিরোধী দল প্রত্যেকেই এই অঙ্গীকার করেছেন। বহুদিনের প্রচলিত শুল্কমুক্ত গাড়ি এবং প্লট এমপিরা নিবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন। সেটার জন্য অতিরিক্ত খরচও লাগবে না। কারণ, সংসদ সদস্যের ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষনের জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেইনটেন্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু এমপিদের গাড়ি নেই। তিনি কোনো শুল্ক মুক্ত গাড়ি চাননি।

নিজস্ব সংবাদ : 

























