ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আগামীতে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে আয়োজনের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদে আলোচনার পর।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীকের বদলে সাধারণ প্রতীক ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এই সংক্রান্ত জারি করা অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হবে।

মীর শাহে আলম বলেন, সংসদে বিস্তারিত আলোচনার পর অধ্যাদেশটি গৃহীত হলে তা আইন হিসেবে পাস হবে। এরপরই পরবর্তী নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হবে। তনি বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রমে পুরোপুরি অগ্রসর হওয়া সম্ভব নয়।

সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায়। দেশের সব স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৫০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬