ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘স্থল অভিযান খুব শিগগিরই শুরু হবে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সক্রিয় কথিত ‘মাদক পাচারচক্রের’ বিরুদ্ধে শিগগিরই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘কৃতজ্ঞতাজ্ঞাপন’ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘স্থল অভিযান খুব শিগগিরই শুরু হবে।’

ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার মাদক কারবারিদের ঠেকাতে মার্কিন বাহিনী কাজ করছে। সমুদ্রপথে মাদক আসা কমে গেলেও এখন স্থলপথে পাচার বন্ধের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “আমরা তাদের সতর্ক করছি—আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করো।”

মাসজুড়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের পর ট্রাম্পের এ মন্তব্য ভেনেজুয়েলায় সম্ভাব্য নতুন উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।

এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার ঘনিষ্ঠদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’-এর সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

‘কার্টেল দে লস সোলেস’ নামের যে গোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সংগঠিত চক্র নয়; বরং ভেনিজুয়েলার সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি শব্দ। এই ঘোষণা অনুযায়ী, মাদুরো সরকারের সম্পদে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা যাবে, তবে এতে সরাসরি সামরিক হামলার অনুমোদন নেই।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্যানুসারে, ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে অভিযানের অংশ হিসেবে এখন অঞ্চলে ১৫ হাজারের বেশি মার্কিন সেনা এবং এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। মাদকবাহী নৌকা লক্ষ্য করে আগের হামলাগুলোতে ৮০ জনের বেশি নিহত হয়েছে বলেও জানা গেছে।

তবে মার্কিন প্রশাসন আগে কংগ্রেসকে জানায়, ভেনেজুয়েলার ভেতরে স্থল হামলার কোনো পরিকল্পনা নেই এবং বর্তমানে এমন কোনো আইনি ভিত্তিও নেই যা স্থল লক্ষ্যবস্তুতে হামলার অনুমতি দেয়। বিচার বিভাগ কংগ্রেসকে জানিয়েছে, সমুদ্রে মাদকবাহী নৌকায় হামলার যে আইনি মতামত দেওয়া হয়েছে, তা ভেনেজুয়েলার ভেতরে হামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

যদিও ভবিষ্যতে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, তা একেবারে উড়িয়ে দেয়নি প্রশাসন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন পুরো অভিযান জুড়ে কংগ্রেসকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছে। বিচার বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, কথিত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না এবং বহু বছর আগে প্রণীত যুদ্ধক্ষমতা আইন এ ক্ষেত্রে প্রশাসনকে বাধ্য করে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘স্থল অভিযান খুব শিগগিরই শুরু হবে’

আপডেট সময় ০৩:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫