ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের চার নারী আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই উত্তেজিত গ্রামবাসী চাকুসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেওয়া, তার মেয়ে কাজলী বেগম ও লাকী বেগম এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বীণা।

আটকরা হলেন বীণার স্বামী গাবতলীর সুখানপুকুর এলাকার রকি ও তার সহযোগী শাকিল।

উপশহর পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ফকির এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গেছে, বীণার সঙ্গে তার স্বামী রকির দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রকি তার স্ত্রী বীণা, শাশুড়ি কাজলী বেগম, নানিশাশুড়ি মনোয়ারা বেওয়া ও শ্যালিকা লাকীকে ছুরিকাঘাত করেন। এ সময় তার বন্ধু শাকিল সহযোগিতা করেন। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চাকুসহ রকি ও শাকিলকে আটক করে পুলিশে দেন। এ ছাড়া আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কাজলী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম কালবেলাকে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

আপডেট সময় ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫