ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্ত্রী খ্রিষ্টান ধর্ম গ্রহণ করবেন, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা প্রকাশ করেছেন, হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠা তার স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন। বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে যুবকদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

উষা শেষ পর্যন্ত ‘খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ‘এখন প্রায় রোববার উষা আমার সঙ্গে গির্জায় যায়। এটা আমি প্রকাশ্যে বলেছি, এখন আমার প্রায় ১০ হাজার ঘনিষ্ঠ বন্ধুর সামনে বলব—আমি অবশ্যই আশা করি, কোনো না কোনোভাবে সে গির্জার দ্বারা প্রভাবিত হবে, যেমনটা আমি হয়েছি। হ্যাঁ, সত্যিই আমি তা চাই। কারণ, আমি খ্রিষ্টের বাণীতে (গস্পেল) বিশ্বাস করি। আমার প্রত্যাশা, একদিন আমার স্ত্রীরও একই উপলব্ধি হবে।’

জেডি ভ্যান্স বলেন, ‘সে (উষা) যদি খ্রিষ্টধর্ম গ্রহণ না করে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ, ঈশ্বর বলেছেন, প্রত্যেকের স্বাধীন ইচ্ছা আছে। তাই তা আমার জন্য কোনো সমস্যা নয়। এটি এমন একটি বিষয়, যা আপনি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারেন।’

রিপাবলিকান পার্টির এই নেতা ২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন। উষার সঙ্গে প্রথম সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তখন তিনি (ভ্যান্স) নিজেকে সংশয়বাদী (অ্যাগনস্টিক) বা নাস্তিক ভাবতেন। যাহোক, তাদের সন্তানেরা খ্রিষ্টধর্মমতে বেড়ে উঠেছে। এমনকি তারা খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্ত্রী খ্রিষ্টান ধর্ম গ্রহণ করবেন, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আপডেট সময় ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫