ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কার হাতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ‘জার বোম্বা’ Logo যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী Logo ইরানের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় আহত ৯ সাধারণ নাগরিক Logo অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল Logo পেট্রোল-ডিজেলের বাংলা কী জানেন? Logo ফ্যানে ‘খট-খট’ শব্দ, সার্ভিসিংয়ের আগে নিজেই যা করবেন Logo ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী Logo ইরান যুদ্ধে জড়িয়ে ‌‘কঠিন ফাঁদে’ আটকে গেছে যুক্তরাষ্ট্র Logo ইসলামী অর্থায়ন সেবা চালু করছে উজবেকিস্তান Logo তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হ/ত্যার অভিযোগ

সৌদি যুবরাজ আমার পেছন পেছন ঘুরছে: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পেছন পেছন ঘুরছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তিনি ভদ্র আচরণ করতে বাধ্য।

গত শুক্রবার মিয়ামিতে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের বার্ষিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। এই সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছিল, যার পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি স্থাপনাগুলোও হামলা শিকার হয়।

তার বক্তব্যে ট্রাম্প ৯০ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমি সৌদি আরবের রাজাকে ভালোবাসি। তিনি অসাধারণ একজন মানুষ। আমি যখন সেখানে গিয়েছিলাম, আমাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে।” তিনি আরও বলেন, একবার রাজা তাকে ওঠার সময় হাত ধরে সাহায্য করেছিলেন।

ট্রাম্প বলেন, “তারা বলেছিল, তিনি এর আগে কখনো কাউকে এভাবে ধরেননি। আমি বলেছিলাম, মনে হয় তিনি আমাকে পছন্দ করেন। তিনি সত্যিই আমাকে পছন্দ করতেন, এখনো করেন। তিনি খুব ভালো মানুষ, আর তার ছেলেও চমৎকার।”

এরপর মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ক্রাউন প্রিন্স এক বছর আগে তাকে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র “মৃতপ্রায় দেশ”, কিন্তু এখন এটি “বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ”।

ট্রাম্প বলেন, “তিনি ভাবেননি এটা ঘটবে। তিনি ভাবেননি যে তাকে আমার পেছনে ঘুরতে হবে… তিনি ভেবেছিলেন আমি আরেকজন ব্যর্থ আমেরিকান প্রেসিডেন্ট হবো, যার সময়ে দেশ নিচের দিকে যাচ্ছিল। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো আচরণ করতেই হচ্ছে।”

এর আগে ট্রাম্প এ সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছেন। তিনি বলেন, “তিনি একজন যোদ্ধা। তিনি আমাদের সঙ্গে লড়াই করছেন।”

গত মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস জানায়, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানে অব্যাহত থাকতে উৎসাহ দিয়েছেন এবং এটিকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে দেখেছেন। সূত্রের বরাতে বলা হয়, তিনি মনে করেন ইরানের সরকারকে কেবল শাসনব্যবস্থা পরিবর্তনের মাধ্যমেই সরানো সম্ভব।

তবে রিয়াদ এ দাবি অস্বীকার করেছে এবং বলেছে, “সংঘাত শুরুর আগ থেকেই আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে আসছি।”

সূত্র: আরটি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কার হাতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ‘জার বোম্বা’

সৌদি যুবরাজ আমার পেছন পেছন ঘুরছে: ট্রাম্প

আপডেট সময় ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পেছন পেছন ঘুরছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তিনি ভদ্র আচরণ করতে বাধ্য।

গত শুক্রবার মিয়ামিতে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের বার্ষিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। এই সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছিল, যার পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি স্থাপনাগুলোও হামলা শিকার হয়।

তার বক্তব্যে ট্রাম্প ৯০ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমি সৌদি আরবের রাজাকে ভালোবাসি। তিনি অসাধারণ একজন মানুষ। আমি যখন সেখানে গিয়েছিলাম, আমাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে।” তিনি আরও বলেন, একবার রাজা তাকে ওঠার সময় হাত ধরে সাহায্য করেছিলেন।

ট্রাম্প বলেন, “তারা বলেছিল, তিনি এর আগে কখনো কাউকে এভাবে ধরেননি। আমি বলেছিলাম, মনে হয় তিনি আমাকে পছন্দ করেন। তিনি সত্যিই আমাকে পছন্দ করতেন, এখনো করেন। তিনি খুব ভালো মানুষ, আর তার ছেলেও চমৎকার।”

এরপর মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ক্রাউন প্রিন্স এক বছর আগে তাকে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র “মৃতপ্রায় দেশ”, কিন্তু এখন এটি “বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ”।

ট্রাম্প বলেন, “তিনি ভাবেননি এটা ঘটবে। তিনি ভাবেননি যে তাকে আমার পেছনে ঘুরতে হবে… তিনি ভেবেছিলেন আমি আরেকজন ব্যর্থ আমেরিকান প্রেসিডেন্ট হবো, যার সময়ে দেশ নিচের দিকে যাচ্ছিল। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো আচরণ করতেই হচ্ছে।”

এর আগে ট্রাম্প এ সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছেন। তিনি বলেন, “তিনি একজন যোদ্ধা। তিনি আমাদের সঙ্গে লড়াই করছেন।”

গত মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস জানায়, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানে অব্যাহত থাকতে উৎসাহ দিয়েছেন এবং এটিকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে দেখেছেন। সূত্রের বরাতে বলা হয়, তিনি মনে করেন ইরানের সরকারকে কেবল শাসনব্যবস্থা পরিবর্তনের মাধ্যমেই সরানো সম্ভব।

তবে রিয়াদ এ দাবি অস্বীকার করেছে এবং বলেছে, “সংঘাত শুরুর আগ থেকেই আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে আসছি।”

সূত্র: আরটি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481