ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু শুক্রবার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, শুক্রবার সকালেই পুনরায় এটি চালু হবে। এর আগে প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে এসব দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি’র আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভিএসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘গত রাত আড়াইটার দিকে দেখা যায়, সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এরপর আমরা দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা পূরণের বিষয়ে জানাব।’

তিনি আরও জানান, ‘প্রবাসী ভোটাররা যাতে শুক্রবার ছুটির দিনে নিবন্ধন করতে পারেন, সেই হিসেবে এ পরিকল্পনা করা হয়েছে। আজ সকাল থেকে সাতটি দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করে বিস্তারিত রোডম্যাপ ঠিক করেছি। ইনশাআল্লাহ, শুক্রবার সকালেই অ্যাপ পুনরায় চালু করার চেষ্টা করছি।’

যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের জন্য ঠিকানা সংশোধনের ব্যবস্থা চালু করা হবে উল্লেখ করে সালীম আহমাদ খান বলেন, অ্যাপের ভেতরে ঠিকানা পুনঃযাচাই করার সুবিধা থাকছে।

এ সময় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ১৮ ডিসেম্বর প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে। বর্তমানে ২১ দিনের সময় যথেষ্ট। একজন ভোটারও যাতে বাদ না পড়ে, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এরপর ব্যালট পেপার প্রিন্টিং ও ডাক বিভাগে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হবে।

ইসির তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করেছেন ২ লাখেরও বেশি প্রবাসী ভোটার এবং নিবন্ধন সম্পন্ন করেছেন ৫৬ হাজার ৩৯৯ জন। ঠিকানা ইনপুটজনিত সমস্যার কারণে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নিবন্ধন ও ঠিকানা নিশ্চিত হলে প্রত্যেক প্রবাসীর ব্যালট বাংলাদেশে পৌঁছে যাবে, যা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু শুক্রবার

আপডেট সময় ০২:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫