ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরাষ্ট্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সৌদি আরবের কাছে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সমর্থন জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সেইসঙ্গে তিনি রিয়াদকে ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, সাম্প্রতিক ১২ দিনের ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের সময় সৌদি সামরিক সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র নির্ভর করতে পেরেছে।

তিনি বলেন, ‘তারা দেখিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলের প্রধান সামরিক শক্তি, এবং চাপের মুহূর্তে তারা যুক্তরাষ্ট্রের পাশে শতভাগ ছিল।’

মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এলো যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন।

এদিকে, পারমাণবিক প্রকল্প এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা–বেচা নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু–বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫