ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন পূরণে কাজ করবে নতুন সরকার: অমিত শাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রধান লক্ষ্য হবে ‘সোনার বাংলা’ স্বপ্ন পূরণ করা। শুক্রবার (৮ মে) বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, শুভেন্দু অধিকারীই হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শনিবার (৯ মে) বেলা ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুভেন্দু অধিকারী রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন। এ সময় তার সঙ্গে দলের বিধায়কদের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।

বিধানসভা দলের বৈঠকে অমিত শাহ বলেন, গত পাঁচ দশক ধরে বাংলায় গণতন্ত্রের যে অবক্ষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, তার অবসান ঘটতে যাচ্ছে। তিনি দাবি করেন, “আজ থেকে বাংলা এক নতুন যুগে প্রবেশ করছে”। তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য তিনি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান।

নতুন সরকারের লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে অমিত শাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করা হবে সরকারের যৌথ দায়বদ্ধতা। আসাম ও ত্রিপুরার ধারাবাহিকতায় বাংলাতেও এখন অনুপ্রবেশ এবং গরু পাচার সমূলে বিনাশ করা সম্ভব হবে। জনগণের দেওয়া এই বিপুল ম্যান্ডেটের মর্যাদা দিয়ে রাজ্যকে প্রগতির পথে এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ২০০-এর বেশি আসনে জয়লাভ করে, যার ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো ক্ষমতায় আসার সুযোগ পায় দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন পূরণে কাজ করবে নতুন সরকার: অমিত শাহ

আপডেট সময় ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬