ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল Logo এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় Logo আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়, সেই কারণেই আমি আজ সংসদে Logo প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা Logo এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে, কল্পনাও করতে পারি না: ট্রাম্প Logo হরমুজ নিয়ন্ত্রণই ‘চূড়ান্ত কৌশল’: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা আইআরজিসির Logo ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Logo ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প Logo মির্জা ফখরুলের বক্তব্য অসাংবিধানিক, অশোভন: জামায়াত

সেন্টমার্টিনের পর্যটন বিকাশে ইউএনও’র ওয়েবসাইট, ক্লিকেই মিলছে সকল তথ্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

প্রকৃতির নৈসর্গিক সুন্দর্য সাগর কন্যা সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশদ্বীপের বাসিন্দাদের অর্থনৈতিক মান উন্নয়নে এবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে সেন্টমার্টিন ভিত্তিক একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটে অভিজাত আবাসিক হোটেল থেকে শুরু করে স্থানীয়দের মালিকানাধীন ছোট ছোট কটেজ, গেস্ট রুম ও স্বল্প খরছে দ্বীপে ভোজন ও রাত্রি যাপনসহ পাওয়া যাবে সেন্টমার্টিনের পর্যটন সংশ্লিষ্ট সকল তথ্য।

মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে চালু হওয়া www.mysaintmartinbd.com নামের সাইটটিতে এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণের সব তথ্য ও পর্যটকদের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এছাড়াও পর্যটন মৌসুম ব্যতীত সারা বছর অনেকেরই সেন্টমার্টিনে বিভিন্ন প্রয়োজনে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হয়। এখন থেকে তারা এই ওয়েবসাইট ব্যবহার করে নিতে পারেন অনলাইন অনুমতি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সেন্টমার্টিনের অধিকাংশ মানুষের জীবন যাত্রা এখন পর্যটন ব্যবসা নির্ভর। পর্যটন মৌসুমে দ্বীপের স্থানীয়রা পর্যটকদের আবাসন সুবিধার জন্য তাদের যেসব কটেজ ও ছোট ছোট ঘর করে গেস্টরুম তৈরী করে রেখেছে, অভিজাত হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের কারনে তারা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে ট্যুরিজমের মাধ্যমে স্থানীয়দের আয়কে সহজ করতে পর্যটক থাকার উপযোগী শতাধিক স্থানীয় মানুষের ঘরবাড়ি ও ছোট ছোট হোটেলকে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মাধ্যমে পর্যটকরা সরাসরি স্থানীয় মানুষের বাসা/গেস্টরুম বুক করতে পারবেন।

তিনি জানান, এই ওয়েবসাইটে রয়েছে সেন্টমার্টিন সম্পর্কিত সকল তথ্য, শতাধিক আবাসিক হোটেল ও কটেজের নাম্বার, রুম ভাড়া, জাহাজের টিকিট ও ভাড়া, সময়সূচী, দর্শনীয় স্থান, প্র‍য়োজনীয় ফোন নাম্বার, সরকারের নির্দেশনা। এ ছাড়াও রয়েছে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, হাসপাতাল, ইউপি চেয়ারম্যানসহ দ্বীপে এলাকাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের নিয়োগ করা বিচকর্মীর নাম ও ফোন নম্বর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

সেন্টমার্টিনের পর্যটন বিকাশে ইউএনও’র ওয়েবসাইট, ক্লিকেই মিলছে সকল তথ্য

আপডেট সময় ০৩:০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

প্রকৃতির নৈসর্গিক সুন্দর্য সাগর কন্যা সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশদ্বীপের বাসিন্দাদের অর্থনৈতিক মান উন্নয়নে এবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে সেন্টমার্টিন ভিত্তিক একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটে অভিজাত আবাসিক হোটেল থেকে শুরু করে স্থানীয়দের মালিকানাধীন ছোট ছোট কটেজ, গেস্ট রুম ও স্বল্প খরছে দ্বীপে ভোজন ও রাত্রি যাপনসহ পাওয়া যাবে সেন্টমার্টিনের পর্যটন সংশ্লিষ্ট সকল তথ্য।

মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে চালু হওয়া www.mysaintmartinbd.com নামের সাইটটিতে এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণের সব তথ্য ও পর্যটকদের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এছাড়াও পর্যটন মৌসুম ব্যতীত সারা বছর অনেকেরই সেন্টমার্টিনে বিভিন্ন প্রয়োজনে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হয়। এখন থেকে তারা এই ওয়েবসাইট ব্যবহার করে নিতে পারেন অনলাইন অনুমতি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সেন্টমার্টিনের অধিকাংশ মানুষের জীবন যাত্রা এখন পর্যটন ব্যবসা নির্ভর। পর্যটন মৌসুমে দ্বীপের স্থানীয়রা পর্যটকদের আবাসন সুবিধার জন্য তাদের যেসব কটেজ ও ছোট ছোট ঘর করে গেস্টরুম তৈরী করে রেখেছে, অভিজাত হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের কারনে তারা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে ট্যুরিজমের মাধ্যমে স্থানীয়দের আয়কে সহজ করতে পর্যটক থাকার উপযোগী শতাধিক স্থানীয় মানুষের ঘরবাড়ি ও ছোট ছোট হোটেলকে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মাধ্যমে পর্যটকরা সরাসরি স্থানীয় মানুষের বাসা/গেস্টরুম বুক করতে পারবেন।

তিনি জানান, এই ওয়েবসাইটে রয়েছে সেন্টমার্টিন সম্পর্কিত সকল তথ্য, শতাধিক আবাসিক হোটেল ও কটেজের নাম্বার, রুম ভাড়া, জাহাজের টিকিট ও ভাড়া, সময়সূচী, দর্শনীয় স্থান, প্র‍য়োজনীয় ফোন নাম্বার, সরকারের নির্দেশনা। এ ছাড়াও রয়েছে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, হাসপাতাল, ইউপি চেয়ারম্যানসহ দ্বীপে এলাকাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের নিয়োগ করা বিচকর্মীর নাম ও ফোন নম্বর।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481