ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সুপার ফোরেও হ্যান্ডশেক বিতর্ক এড়াতে যে ব্যবস্থা করল আইসিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

হ্যান্ডশেক বিতর্ক কি চলবে এশিয়া কাপে? গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। রোববার সুপার ফোরে কি দেখা যাবে হ্যান্ডশেক? জানা গেছে, হ্যান্ডশেক নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে আইসিসি।

‘ক্রিকবাজ’ জানিয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি।

সেখানে পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ রোববারও দুদলের ক্রিকেটারদের করমর্দন করতে দেখা যাবে না।

বুধবার জানা গিয়েছিল, পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট। লাহোরে রমিজ রাজা এবং নাজাম শেঠির সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান নাকভি বলেছিলেন, ‘ক্রিকেট এবং রাজনীতি একসঙ্গে চলতে পারে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেই এই সংকট চলছে। পাইক্রফ্টের আচরণ নিয়ে আমাদের সমস্যা ছিল। তবে পাইক্রফ্ট ক্ষমা চাওয়ায় সমস্যার সমাধান হয়েছে।’

পাইক্রফ্টের ক্ষমা চাওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র এবং ‘ক্রিকবাজ’ ওয়েবসাইট জানাচ্ছে, পাইক্রফ্ট ক্ষমা চাননি। তাদের দাবি, যে বৈঠকের কথা বলা হয়েছে, সেখানে ম্যাচ রেফারি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে আইসিসির এক সূত্র বলেছে, ‘ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে এমন একজনের থেকে যার কোনো দোষই নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সুপার ফোরেও হ্যান্ডশেক বিতর্ক এড়াতে যে ব্যবস্থা করল আইসিসি

আপডেট সময় ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫