ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সুদানে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। সাপ্তাহিক অ্যাঞ্জেলাস ভাষণে রবিবার (২ নভেম্বর) তিনি বলেন, দুঃখভারাক্রান্ত হৃদয়ে দারফুরের আল-ফাশিরে নৃশংসতার খবর অনুসরণ করছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, নারী-শিশুর ওপর নির্বিচার নৃশংসতা, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা এবং মানবিক সহায়তার ব্যাপক বাঁধাবিঘ্নের কারণে আল-ফাশিরে মর্মান্তিক অবস্থা সৃষ্টি হয়েছে।

সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক করিডোরের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট ও উদার পদক্ষেপ গ্রহণ করা উচিত।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়, অক্টোবরে দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখলে নেয় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস। প্রায় ১৮ মাসের অবরোধ শেষে গত সপ্তাহে শহরে প্রবেশ করে আরএসএফ। এরপরই সেখান থেকে হাজারে হাজারে মানুষ প্রাণ নিয়ে পালাতে থাকে।

জাতিসংঘের আশঙ্কা, অক্টোবরের শেষ নাগাদ আল-ফাশিরে কয়েকশ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

রবিবার তানজানিয়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পোপ লিও। সর্বশেষ জাতীয় নির্বাচনের পর দেশটিতে সংঘর্ষে বহু হতাহতের খবর এসেছে উল্লেখ করে তিনি সব পক্ষকে সহিংসতা এড়িয়ে সংলাপের পথে হাঁটার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সুদানে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর

আপডেট সময় ০১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫