ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সীমান্ত পেরিয়ে সিরিয়া দখলে ইহুদিরা, ফিরিয়ে আনলো ইসরায়েলি সেনাবাহিনী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নতুন বসতি স্থাপনের উদ্দেশ্যে ইসরায়েলের সীমান্ত পেরিয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবেশ করে ১৩ জন ইহুদি বসতি স্থাপনকারীকে। পরে তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে এনেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, ‘পাইওনিয়ার্স অব দ্য বাশান’ নামে পরিচিত এই গোষ্ঠীর সদস্যরা এঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে দুইটি স্থানে সীমান্ত বেড়া কেটে সিরিয়ার ভেতরে প্রবেশ করে। পাঁচজন মাউন্ট হারমন এলাকার কাছে এবং বাকি আটজন ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির নিকটবর্তী সিরিয়ার গ্রাম বির আজাম এলাকার দিক থেকে সীমান্ত অতিক্রম করে।

সেনাবাহিনী জানায়, ঘটনাস্থলে সৈন্য পাঠানোর পর দ্রুতই বসতি স্থাপনকারীদের খুঁজে পাওয়া যায় এবং তাদের মধ্যে কয়েকজনের সাথে সৈন্যদের ‘ধস্তাধস্তি হয়। পরে সবাইকে নিরাপদে ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়। সেনাবাহিনী একে “গুরুতর ঘটনা” ও “অপরাধমূলক কর্মকাণ্ড” বলে উল্লেখ করেছে, যা বেসামরিক ও সামরিক উভয়ের জন্য ঝুঁকি তৈরি করেছে।

‘পাইওনিয়ার্স অব দ্য বাশান’ গত এপ্রিলে গঠিত হয় এবং দক্ষিণ সিরিয়ার ঐতিহাসিক বাশান অঞ্চলে ইহুদি বসতি পুনরায় স্থাপনের দাবি জানায়। বাইবেল অনুযায়ী, অঞ্চলটি একসময় ইসরায়েলীয় বারো গোত্রের বরাদ্দ ভূমির অংশ ছিল। এর আগেও তারা দুই দফা সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আউটপোস্ট স্থাপনের চেষ্টা করেছে।

ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, গোষ্ঠীটির সঙ্গে যুক্ত একটি খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে যে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বাশানে বসতি সম্প্রসারণের পক্ষে। গ্রুপটির মতে, গোটা বাশান অঞ্চল পুনরায় দখল ও বসতি স্থাপন ইসরায়েলের নিরাপত্তা জোরদার করবে এবং ঐতিহাসিক অধিকার পুনরুদ্ধার করবে।

সীমান্ত অতিক্রমের পর তাদের আটক করা হলে, গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, ঈশ্বরের কৃপায় আমরা পূর্বপুরুষদের ভূমি বাশানে পা রাখতে পেরেছি। সরকার যেন আমাদের এখানকার অধিকার বজায় রাখতে দেয়, বাশানে বসতি স্থাপনের সুযোগ দেয়—এটাই আমাদের দাবি।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে অভিযুক্ত ১৩ জনকেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সীমান্ত পেরিয়ে সিরিয়া দখলে ইহুদিরা, ফিরিয়ে আনলো ইসরায়েলি সেনাবাহিনী

আপডেট সময় ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫