ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করবে জামায়াত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ দুই বাংলাদেশীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান। মহানগর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হকসহ মহানগর দক্ষিণের বিভিন্ন জোন পরিচালক ও মজলিসে শুরা সদস্যরা এবং থানা আমিররা।

বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা করা হয়।

বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। বক্তারা এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার রিংকু শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং মমিন আলী পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আপডেট সময় ১১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫