ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে আসলাম অনুসারীদের বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় লায়ন আসলাম চৌধুরীর অনুসারীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন। গুলশানে মনোনয়ন ঘোষণার পর ঘন্টাখানেকের মধ্যেই তার অনুসারী হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ও টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।

এ সময় গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে উভয় দিকের শত শত গাড়ি। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুরো এলাকা স্থবির ছিল। তারা অবিলম্বে সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন।

সীতাকুণ্ড আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমান কেন্দ্রীয় সদস্য লায়ন আসলাম চৌধুরীর নাম আলোচনায় থাকলেও তিনি বাদ পড়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজপথে ছিলেন এবং দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় একাধারে কারাভোগ করেন। ব্যবসায়িকভাবেও বড়ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাই তার এবং অনুসারীদের প্রত্যাশা ছিল এই আসনে আসলাম চৌধুরীই বিএনপির মনোনয়ন পাবেন।

প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ঘোষিত তালিকায় সীতাকুণ্ড আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাহউদ্দিনকে প্রার্থীতা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে আসলাম অনুসারীদের বিক্ষোভ

আপডেট সময় ১২:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫