ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সিলেটে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর গোলাপগঞ্জের চৌমুহনীতে বিএনপির পক্ষ থেকে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহম চৌধুরী অনুষ্ঠানে সহযোগিতা করেন। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহম চৌধুরী, বদরুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবচাইতে যোগ্য প্রার্থীকে বাছাই করেছে। এমরান আহম চৌধুরী ছাত্রকালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। দেশের কঠিন সময়ে তিনি রাজপথে ছিলেন। কারাবারণ করেছেন একাধিকবার। তাকে আগামীর জনপ্রতিনিধি নির্ধারণে আপনারা কোনো ভুল করবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সিলেটে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া

আপডেট সময় ০২:০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫