ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সালমান শাহ হত্যা মামলায় বড় মোড়: ২৯ বছর পর ফেঁসে যাচ্ছেন যারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে নতুন মোড় নিয়েছে তার মৃত্যুর রহস্যঘেরা মামলা। দীর্ঘদিন অপমৃত্যু হিসেবে বিবেচিত মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করেই আদালত এই নির্দেশ দেন। এর পরপরই সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের স্ত্রী সামিরাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, আগের পিবিআই তদন্ত ছিল ত্রুটিপূর্ণ, এবং “অপমৃত্যু” হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টায় মূল প্রমাণ নষ্ট করা হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, সালমান শাহের বুকে আঘাতের চিহ্ন ছিল, যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সালমান শাহের ঘরে সিরিঞ্জ ও ক্লোরোফর্ম ভর্তি ব্যাগ পাওয়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আদালতের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে— এবার হয়তো মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দীর্ঘ প্রায় তিন দশক পর এই রায়ের পর নতুন করে আশার আলো দেখছেন সালমান শাহের পরিবার ও কোটি ভক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সালমান শাহ হত্যা মামলায় বড় মোড়: ২৯ বছর পর ফেঁসে যাচ্ছেন যারা

আপডেট সময় ০৪:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫