ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সাড়ে ৩ কোটি টাকা সম্পদের মালিক ইলিয়াস মোল্যা, ব্যাংকে জমা ৮০ লাখ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যা। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় তিনি শিক্ষকতা ও ভাতা বাবদ বছরে ছয় লাখ ৩১ হাজার ৩৬১ টাকা আয় দেখিয়েছেন।

সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে বছরে দুই লাখ ৩৫ হাজার ৭১৫ টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে তিন লাখ ৬ হাজার টাকা আয় হয় তার। পাশাপাশি তার নির্ভরশীলদেরও বাড়ি ভাড়া ও ব্যাংক সুদ থেকে বার্ষিক এক লাখ ৪৪ হাজার টাকা আয় রয়েছে। তার স্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য তিন কোটি ৫০ লাখ টাকা।

আর্থিক স্থিতির ক্ষেত্রে ড. ইলিয়াস মোল্লার উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ ও ব্যাংক জমা রয়েছে। হলফনামার তথ্যমতে, তার নিজের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ৮০ লাখ টাকার বেশি জমা রয়েছে, যার বড় অংশই ইসলামী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকে। এছাড়া তার নামে ৫৪ লাখ টাকার স্থায়ী আমানত রয়েছে। তার স্ত্রীর নামেও প্রায় ২৯ লাখ টাকার ব্যাংক আমানত ও সাড়ে পাঁচ লাখ টাকার শেয়ার রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

স্থাবর সম্পদের তালিকায় সাভারের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এবং ফরিদপুরের নিজ এলাকায় তার অকৃষি জমি ও ভবন রয়েছে। হলফনামায় এসব স্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য তিন কোটি ৫০ লাখ টাকা দেখানো হয়েছে। তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৪ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে।

প্রার্থীর নিজের ২৫ ভরি এবং স্ত্রীর ৩০ ভরি সোনা রয়েছে। তবে তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই বা অতীতেও কোনো ফৌজদারি মামলা ছিল না বলে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সাড়ে ৩ কোটি টাকা সম্পদের মালিক ইলিয়াস মোল্যা, ব্যাংকে জমা ৮০ লাখ

আপডেট সময় ০১:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬