ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না Logo ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের Logo বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার Logo বনানীর সিসা বারে পুলিশের অভিযান Logo নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: শেষ মুহূর্তে নিজেদের জীবন দিয়ে বহু যাত্রীর প্রাণ বাঁচালেন দুই পাইলট Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির Logo ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির Logo সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির Logo জাপান গেলেন ড. ইউনূস

সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগমুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের উচ্চপর্যায়ের নিরাপত্তা সংস্থা ‘ডিফেন্স কাউন্সিল’ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, শত্রু নয় এমন দেশগুলোর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে সরাসরি ‘সমন্বয়’ করা।

ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ‘শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা কোনো দ্বীপে হামলার চেষ্টা চালায়, তবে পারস্য উপসাগরে প্রবেশের সব পথে এবং উপকূলীয় এলাকায় ‘নৌ-মাইন’ বসিয়ে দেওয়া হবে। এর মধ্যে ‘ড্রিফটিং মাইন’ বা ভাসমান মাইনও থাকবে।’ খবর বিবিসির

ডিফেন্স কাউন্সিল আরও জানিয়েছে, হামলা হলে কেবল হরমুজ প্রণালিই নয়, বরং পুরো পারস্য উপসাগরই কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে। আর এমন পরিস্থিতির জন্য যাবতীয় দায়ভার আক্রমণকারীদের নিতে হবে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যখন বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিচ্ছেন, তখন ইরান সমুদ্রপথে মাইন বসিয়ে বিশ্ব অর্থনীতির ‘লাইফলাইন’ হরমুজ প্রণালি বিচ্ছিন্ন করার কথা বলছে। তাছাড়া, নৌ-মাইন অপসারণ করা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ কাজ, যা দীর্ঘ মেয়াদে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না

সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ

আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগমুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের উচ্চপর্যায়ের নিরাপত্তা সংস্থা ‘ডিফেন্স কাউন্সিল’ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, শত্রু নয় এমন দেশগুলোর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে সরাসরি ‘সমন্বয়’ করা।

ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ‘শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা কোনো দ্বীপে হামলার চেষ্টা চালায়, তবে পারস্য উপসাগরে প্রবেশের সব পথে এবং উপকূলীয় এলাকায় ‘নৌ-মাইন’ বসিয়ে দেওয়া হবে। এর মধ্যে ‘ড্রিফটিং মাইন’ বা ভাসমান মাইনও থাকবে।’ খবর বিবিসির

ডিফেন্স কাউন্সিল আরও জানিয়েছে, হামলা হলে কেবল হরমুজ প্রণালিই নয়, বরং পুরো পারস্য উপসাগরই কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে। আর এমন পরিস্থিতির জন্য যাবতীয় দায়ভার আক্রমণকারীদের নিতে হবে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যখন বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিচ্ছেন, তখন ইরান সমুদ্রপথে মাইন বসিয়ে বিশ্ব অর্থনীতির ‘লাইফলাইন’ হরমুজ প্রণালি বিচ্ছিন্ন করার কথা বলছে। তাছাড়া, নৌ-মাইন অপসারণ করা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ কাজ, যা দীর্ঘ মেয়াদে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত করবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481