ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সরকার বিরোধী মশাল মিছিল, যশোরে সাবেক এমপি রনজিৎসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া সরকারি কলেজ সংলগ্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সরকার বিরোধী একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নির্দেশদাতা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মামলার আসামি হলেন- যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়, অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ শান্ত, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ, কৃষকলীগ নেতা শাহীন ফারাজী, তরিক শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, শ্রমিকলীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন, রাজিব মোল্যা, ছাত্রলীগ নেতা বিএম ইমন, জাহিদুল মোল্যা, ইমন ফকির, রাতুল মোল্যা, আক্কাস আলী ও ইব্রাহিম বিশ্বাস ওরফে খলিল কসাইয়ের ছেলে রুহুল আমিন। এছাড়া ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সরকার বিরোধী মশাল মিছিল, যশোরে সাবেক এমপি রনজিৎসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫