ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ অচলাবস্থা ও চাপের মুখে অবশেষে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বিতর্কিত ও কড়া মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ম্যাচ বয়কট, বিপিএলের ম্যাচ স্থগিতের আশঙ্কা এবং মাঠে-গ্যালারিতে উত্তেজনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার দিনই সংকট চরমে ওঠে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের প্রথম ম্যাচ শুরু হয়নি। গ্যালারিতে দর্শক, মাঠে ফাঁকা উইকেট আর হোটেলে অবস্থান করা খেলোয়াড়—বিপিএলের ইতিহাসে নজিরবিহীন এই পরিস্থিতি তৈরি হয়। দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে হোম অব ক্রিকেট, সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কোয়াব আগেই সময়সীমা বেধে দিয়েছিল। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণাও আসে। রাতভর আলোচনা ও দফায় দফায় বোঝানোর চেষ্টা করেও ক্রিকেটারদের অবস্থান বদলাতে পারেনি বিসিবি। এমনকি কোয়াবের সংবাদ সম্মেলনেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ক্রিকেটাররা। এরই মধ্যে সব জটিলতা কাটাতে এই সিদ্ধান্ত বিসিবির।

জানা গেছে, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে বিসিবি। দুপুরেই জরুরি অনলাইন সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিচালক হিসেবে থাকছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬