ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শেষ মুহূর্তের হিসাবনিকাশ, বিএনপির বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

গতকাল রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘১১ জানুয়ারি থেকে চার দিনের জন্য উত্তরবঙ্গের ৯টি জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে এ বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করছেন। আমরা মনে করি, এটি সঠিক নয়। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তিনি যেতেই পারেন।’

তিনি আরও বলেন, ‘গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। এ সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করাটা জাতির প্রত্যাশা ছিল। তিনি আরও আগেই যেতে চেয়েছিলেন। তবে বিভিন্ন কারণে সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই। সবার কাছে অনুরোধ, এর মর্যাদাকে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতেই তারেক রহমানের সেখানে যাওয়া। আমরা শহীদদের মর্যাদা আরও মহিমান্বিত করতে চাই। তিনি শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এতে জনগণের প্রত্যাশাকে ধারণ করা হবে। আমরা যেন সেই দৃষ্টিকোণ থেকেই বিষয়টিকে দেখি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক যোগ্য ব্যক্তিকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বৃহত্তর স্বার্থে ও সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শরিকদের কিছু আসন ছেড়ে দিতে হয়েছে। কারণ বিগত ফ্যাসিবাদী আমলে এই দলগুলোর নেতাদের ত্যাগ-তিতিক্ষা আছে। আবার আমাদের নেতারাও অনেক যোগ্য। তারপরও যারা দলীয় নির্দেশনা অমান্য করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি, হয়তো তাঁরাও দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শেষ মুহূর্তের হিসাবনিকাশ, বিএনপির বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আপডেট সময় ০৩:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬