ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে মশাল মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবিতে দুই উপজেলায় একযোগে ১৮ স্থানে মশাল মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বাজিতপুর উপজেলার রেজু মার্কেট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো মোড়ে গিয়ে শেষ হয়।

একই দাবিতে বাজিতপুর পৌরশহর ও উপজেলার ১১ ইউনিয়ন, এবং নিকলী উপজেলার সাত ইউনিয়নে আজ সন্ধ্যায় মশাল মিছিল করে বিএনপি ১৮টি ইউনিট।

বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে বাজিতপুর-নিকলী আসনটি বিএনপির সবচেয়ে উর্বর এলাকা ও দুর্গ হিসাবে চিহ্নিত।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরসহ বিগত দুই যুগের বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী অঞ্চলে দলের শীর্ষ নেতা শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির কাণ্ডারি হিসাবে দলের নিপীড়িত নেতা-কর্মীদের আগলে রেখেছেন।

তারা আরো বলেন, বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা ও জনগণের বন্ধু শেখ মজিবুর রহমান ইকবাল বাদে আর কাউকে মনোনয়ন দেওয়া হলে বাজিতপুর-নিকলীবাসী তা মেনে নেবে না।

বাজিতপুরে মশাল মিছিল শুরুর আগে পৌরশহরের রেজু মার্কেটের সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সরারচরের পথসভায় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ বক্তব্য দেন।

একই দাবিতে নিকলী উপজেলা সদরের গার্লস স্কুল মোড়ে ও নতুন বাজারে মশাল মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. মো. মানিক মিয়া ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হৃদয় হাসান।

উল্লেখ্য, বিএনপি ২৩৭ আসনে সংসদ সদস্য পদে আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করলেও কিশোরগঞ্জ-৫ আসনসহ ৬৩টি আসনে মনোনয়ন ঘোষণা করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে মশাল মিছিল

আপডেট সময় ০২:১৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫