ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শিশু ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মাদারীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ কে এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার ডাসার থানার মধ্যধুলগ্রাম এলাকার মোহাম্মদ আলী মাতুব্বরের ছেলে জাহিদুল মাতুব্বর (২৬)। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩ আগস্ট বিকেলে জাহিদুল মাতুব্বর তার বাড়ির পাশে একা থাকা ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর বাবা দেলোয়ার খান বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

রায়ে বিচারক জরিমানার অর্থ পরিশোধ না করলে দণ্ডপ্রাপ্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের নির্দেশ দেন মাদারীপুর জেলা প্রশাসককে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানাই।

অন্যদিকে মামলার বাদী দেলোয়ার খান বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। এখন চাই আসামিকে দ্রুত খুঁজে বের করে শাস্তি কার্যকর করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শিশু ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১২:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫