ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

১০ এপ্রিল (শুক্রবার) শিবপুর উপজেলার শাষপুর এলাকায় অবস্থিত কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও শিবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান মনির।

​উদ্বোধনী বক্তব্যে মাহবুবুর রহমান মনির বলেন, “বসুন্ধরা গ্রুপ সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কেবল ত্রাণ বিতরণ নয়, বরং মানুষকে কর্মক্ষম করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় নারীরা দক্ষ হয়ে গড়ে উঠবেন এবং নিজেদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, একটি সুনিপুণ প্রশিক্ষণ একজন নারীকে আত্মনির্ভরশীল হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে।”

​তিনি আরও আশ্বস্ত করে বলেন, “এই শুভ কাজের সাথে আমি ব্যক্তিগতভাবে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য শিবপুর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা, যেখানে কোনো নারী নিজেকে অসহায় মনে করবেন না।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা শফিকুল ইসলাম মৃধা, আফজাল হোসেন মানিক এবং সোয়েব হোসাইন সোহেল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাহেদুজ্জামান, আসাদুজ্জামান ইয়ামিন, হানিফ মাহমুদসহ এলাকার বিশিষ্ট সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরো কর্মসূচিটি সমন্বয় করেন শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ এবং ক্রীড়া সম্পাদক সাফোয়ান হাসান সাবিত।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সকল দায়িত্বশীল সদস্য, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে, যা তাদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় ০৪:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

১০ এপ্রিল (শুক্রবার) শিবপুর উপজেলার শাষপুর এলাকায় অবস্থিত কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও শিবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান মনির।

​উদ্বোধনী বক্তব্যে মাহবুবুর রহমান মনির বলেন, “বসুন্ধরা গ্রুপ সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কেবল ত্রাণ বিতরণ নয়, বরং মানুষকে কর্মক্ষম করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় নারীরা দক্ষ হয়ে গড়ে উঠবেন এবং নিজেদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, একটি সুনিপুণ প্রশিক্ষণ একজন নারীকে আত্মনির্ভরশীল হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে।”

​তিনি আরও আশ্বস্ত করে বলেন, “এই শুভ কাজের সাথে আমি ব্যক্তিগতভাবে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য শিবপুর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা, যেখানে কোনো নারী নিজেকে অসহায় মনে করবেন না।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা শফিকুল ইসলাম মৃধা, আফজাল হোসেন মানিক এবং সোয়েব হোসাইন সোহেল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাহেদুজ্জামান, আসাদুজ্জামান ইয়ামিন, হানিফ মাহমুদসহ এলাকার বিশিষ্ট সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরো কর্মসূচিটি সমন্বয় করেন শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ এবং ক্রীড়া সম্পাদক সাফোয়ান হাসান সাবিত।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সকল দায়িত্বশীল সদস্য, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে, যা তাদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481