ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শিক্ষাকেন্দ্রে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে হয় না: শিক্ষা উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের ‎শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে হয় না। এগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের বড় রকমের ভূমিকা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে ‌‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

‎শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এর জন্য যে পরিমাণ সম্পদ ও অর্থ বিনিয়োগ দেওয়া প্রয়োজন তা আমরা দিতে পারিনি। বর্তমান সরকার ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তারপরও আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি।

শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর ভাতা তাদের প্রাপ্য উল্লেখ করে তিনি বলেন, আগে এ কাজগুলো স্বেচ্ছাচারী ভাবে করা হয়েছে। এ কারণে এসব টাকা শিক্ষকদের সময়মতো দেওয়া যাচ্ছে না। আমাদের হাতে টাকা থাকলে দিতে সমস্যা ছিল না। কিন্তু যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল, সেই ব্যাংকে টাকা নেই। খুব খারাপ অবস্থার মধ্যে আমাদের চলতে হচ্ছে।

শিক্ষকদের পথ প্রদর্শক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু অক্ষরের জ্ঞান শেখালে হবে না, নৈতিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশকে, দশকে ও পৃথিবীকে কিছু দিতে পারে।

‎শিক্ষক রাজনীতির কলুষিত দিকের উদাহরণ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের মধ্যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা কীভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে, তা উচ্চ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে বোঝা যায়। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, যারা রাজনীতি করতে চান অবশ্যই রাজনীতি করবেন, কিন্তু শিক্ষাকেন্দ্রগুলোকে রাজনীতি দিয়ে কলুষিত করার কোনো মানে হয় না।

‎সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, সরকারের ওপর যারা বিশেষ সন্তুষ্ট, তাদের দেখাশোনার কাজ দুর্নীতি দমন কমিশনের। সরকারে ওপর তারা সন্তুষ্ট থাকতে পারে যারা সরকারকে চুষে চুষে খেতে পারে, সরকারের আইন কানুন দুমড়ে মুচড়ে টাকা পয়সা আদায় করতে পারে।

‎তিনি বলেন, শিক্ষকদের বলি, রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করবেন না। লেজুরবৃত্তিতে লাভ আছে, তবে তাতে সত্যিকারের শিক্ষক হওয়া যায় না। যদি লেজুরবৃত্তি না করেন তাহলে ভালো থাকতে পারবেন।

‎সেমিনারে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরও ‎বক্তব্য রাখেন, মাউশি ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন, মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ বি এম আব্দুল হান্নান, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম সাত্তার, অধ্যাপক রিজভী জামান, অধ্যাপক কাকলি মুখোপাধ্যায় প্রমুখ।

সেমিনারটিতে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুরে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শিক্ষাকেন্দ্রে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে হয় না: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫