ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শিক্ষকদের দাবি না মানলে ঝড় হবে, সেটা সামাল দিতে পারবেন না: ডাকসু ভিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, এখনও সময় আছে তাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে, যেটা আপনারা সামাল দিতে পারবেন না।

আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চলমান আন্দোলনে সংহতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাই বিপ্লবের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্য দূর করা। কিন্তু এক বছর পরও সেই বৈষম্য দূর হতে দেখছি না।

তিনি আরও বলেন, আগামীর প্রজন্ম গড়ার কারিগর শ্রদ্ধেয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে আন্দোলন করছেন। শেখ হাসিনার বাহিনী যেভাবে হামলা করতো, সেইভাবে শিক্ষকদের ওপর হামলা হতে দেখেছি।

অন্তর্বর্তী সরকারের অনেকেই শিক্ষক উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, শিক্ষক হয়েও আপনারা (উপদেষ্টা) আমাদের শিক্ষকদের বঞ্চনার কথা অনুভব করতে পারছেন না। যদি এটা করতে না পারেন, তাহলে এখানে থাকার দরকার নেই। যদি মনে করেন, এখানে ভোগবিলাস করতে এসেছেন, তাহলে ভুল করছেন।

এ সময় শিক্ষকদের দাবি মেনে না নিলে খুনি হাসিনা ও ফ্যাসিস্ট দোসরদের যেমন পরিণতি হয়েছিল, তার চেয়ে উপদেষ্টাদের আরও খারাপ পরিণতি হবে বলে মন্তব্য করেন ডাকসু ভিপি।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ করে তাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা হবে। কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এখনও আন্দোলন করছেন শিক্ষকরা। বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শিক্ষকদের দাবি না মানলে ঝড় হবে, সেটা সামাল দিতে পারবেন না: ডাকসু ভিপি

আপডেট সময় ১০:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫