ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২৭ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে বের হয়ে ৮টা ১০ মিনিটের দিকে বিএনপির লাল-সবুজ বাসে ওঠেন। এরপর বাসটি প্রায় এক ঘণ্টায় হজরত শাজালাল (রহ.)-এর দরগাহ মসজিদের প্রধান ফটকের সামনে পৌঁছায়। ভিড়ের জন্য বাস থেকে নামতে প্রায় ১০ মিনিট লাগে।

পরে তিনি শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এরপর মাজারসংলগ্ন মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি দরগাহর পশ্চিম প্রান্তে থাকা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম আতাউল গণি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত পৌনে ১০টার দিকে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় ১০:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬