ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’ Logo হাওয়ার ওপর দিয়ে আসেনি, এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম Logo জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ Logo হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ Logo বাবার মতো ইসরায়েলের ঔদ্ধত্য ভাঙার লড়াই চালিয়ে যাবেন: কিম জং উন Logo আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ Logo ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি Logo কাতারের আমিরের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ Logo পুতিন-ট্রাম্প ফোনালাপ, ইরান সংঘাত নিয়ে আলোচনা

শাহজালালে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে পণ্য নিতে অপেক্ষায় থাকা আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টরা বলেন, খালাস পণ্যের তালিকা দেখে সকাল থেকে অপেক্ষা করছি। যদিও দুপুর পর্যন্ত পণ্য বের করা হয়নি।

তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লোকজনের ভিড় বাড়তে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেন, বিমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ভেতরে ঢুকতে না দেয়ায় দীর্ঘসূত্রিতা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।

গেটে অবস্থানরত আনসার ও ঢাকা কাস্টমস কর্মকর্তারা জানান, খালাস প্রক্রিয়া পুনরায় চালু হলেও গতি ফিরতে কিছুটা সময় লাগবে।

এর আগে গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেন। সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় পায়ার সার্ভিস। এ ঘটনায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’

শাহজালালে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস শুরু

আপডেট সময় ১২:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে পণ্য নিতে অপেক্ষায় থাকা আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টরা বলেন, খালাস পণ্যের তালিকা দেখে সকাল থেকে অপেক্ষা করছি। যদিও দুপুর পর্যন্ত পণ্য বের করা হয়নি।

তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লোকজনের ভিড় বাড়তে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেন, বিমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ভেতরে ঢুকতে না দেয়ায় দীর্ঘসূত্রিতা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।

গেটে অবস্থানরত আনসার ও ঢাকা কাস্টমস কর্মকর্তারা জানান, খালাস প্রক্রিয়া পুনরায় চালু হলেও গতি ফিরতে কিছুটা সময় লাগবে।

এর আগে গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেন। সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় পায়ার সার্ভিস। এ ঘটনায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481